×

আন্তর্জাতিক

ইরান সংঘাত থেকে পিছু হটার উপায় খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০২:৪৩ পিএম

ইরান সংঘাত থেকে পিছু হটার উপায় খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে বেরিয়ে আসতে একটি ‘সম্মানজনক সমাধানের পথ’ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সামরিক কর্মকর্তা।

সংশ্লিষ্ট বিষয়ে অবগত তিনটি গোপন সূত্রের বরাতে জানা গেছে, ট্রাম্পের লক্ষ্য অর্জনে সম্ভাব্য কিছু সামরিক পদক্ষেপ উল্টো পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। শুধু বিমান হামলার মাধ্যমে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয় বলেও মনে করছেন ওই কর্মকর্তা।

গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন যৌথ বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেইন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছে ইরান সংঘাত নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরছেন। সম্ভাব্য সামরিক পদক্ষেপের সীমাবদ্ধতা ও ঝুঁকি নিয়ে আলোচনা করার পাশাপাশি সংঘাত কীভাবে কমিয়ে আনা যায়, সে পথও খুঁজছেন তিনি। এ বিষয়ে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ ট্রাম্পের প্রশাসনের প্রভাবশালী কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন জেনারেল কেইন।

ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও কার্যকর রাখতেই জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত আলোচনা বাড়িয়েছেন জেনারেল কেইন। প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার আগেই সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা ও সম্ভাব্য ঝুঁকিগুলো স্পষ্ট করার লক্ষ্যেই এসব আলোচনা করা হচ্ছে। মার্কিন সেনাদের অপ্রয়োজনীয় ঝুঁকির মুখে না ফেলাই তাঁর এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য বলে জানা গেছে।

আরো পড়ুন: যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা, নিহত ৩০০ শিশু

শুরু থেকেই ইরানে স্থলবাহিনী পাঠানোর বিষয়ে অনাগ্রহী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ধারণা ছিল, দীর্ঘস্থায়ী বিমান হামলার চাপের মাধ্যমে তেহরানকে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চুক্তিতে আসতে বাধ্য করা সম্ভব। তবে জেনারেল কেইনসহ মার্কিন সামরিক নেতৃত্বের শীর্ষ কর্মকর্তারা এ কৌশলের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছেন। ট্রাম্পের নির্ধারিত সীমার মধ্যেই থেকে তারা বিকল্প সামরিক ও কূটনৈতিক পথ খুঁজে দেখছেন।

ইরানকে লক্ষ্য করে প্রায় ছয় মাস ধরে চলা মার্কিন অভিযানের শুরুতে ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের সামরিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্য সামনে আনা হয়েছিল। পাশাপাশি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাকে অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য হিসেবে তুলে ধরা হয়। তবে সংঘাত দীর্ঘায়িত হওয়ার এই পর্যায়ে এসে ট্রাম্পের শীর্ষ সামরিক কর্মকর্তার পক্ষ থেকে ‘সহজ কোনো সামরিক সমাধান নেই’—এমন অবস্থানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এ বিষয়ে কেইনের মুখপাত্র জোসেফ হোলস্টেড বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প, প্রতিরক্ষামন্ত্রী বা অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে চেয়ারম্যানের গোপনীয় আলোচনার বিষয়ে তারা কোনো মন্তব্য করেন না। এছাড়া সূত্রভিত্তিক কোনো বেনামী খবরের ওপর মন্তব্য করা থেকেও বিরত থাকেন।’

অন্যদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জেনারেল কেইনের ভূমিকার প্রশংসা করে জানিয়েছেন, ‘কেইন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি সর্বদা বস্তুনিষ্ঠ তথ্য ও সম্ভাব্য বিকল্পগুলো রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে গ্রহণ করেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

রাজউক চেয়ারম্যান ‘ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?

আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?

হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ: কৃষিমন্ত্রী

হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ: কৃষিমন্ত্রী

নাটোরের ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে কাজ করব: পর্যটনমন্ত্রী

নাটোরের ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে কাজ করব: পর্যটনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App