×

আন্তর্জাতিক

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত ২০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত ২০

ছবি : সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছে। খবর সিএনএন।

স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকালে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়েছে। ধসে পড়া ভবনের নিচে আরও মানুষ আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পেরেইরা শহরের মেয়র মাউরিসিও সালাজার জানান, ভূমিকম্পে প্রথম দিকে অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২০ জনে দাঁড়ায়। ধসে পড়া ভবনগুলোতে কেউ আটকা আছেন কি না, তা খতিয়ে দেখতে উদ্ধার তৎপরতা চলছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার পশ্চিম কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি প্রতিবেশী ইকুয়েডরেও শক্তিশালী কম্পন অনুভূত হয়। আতঙ্কে বিভিন্ন এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ও ভবন ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার পৌর এলাকার কাছে। স্থানটি রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০৭ কিলোমিটার।

আরও পড়ুন: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই

চোকো অঞ্চলের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবা-কুরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ভূমিকম্পে প্রাদেশিক রাজধানী কিবদোতে মানুষ আহত হয়েছেন এবং বেশ কিছু ভবনে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে স্থানীয় কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

ভূমিকম্পের কম্পন কলম্বিয়ার রাজধানী বোগোতাতেও অনুভূত হয়েছে। এ ছাড়া দেশটির বাইরে ইকুয়েডর ও ভেনেজুয়েলাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশক নিয়েও সতর্ক রয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে উদ্ধার অভিযান পরিচালনার পাশাপাশি অন্যান্য স্থাপনার নিরাপত্তাও পরীক্ষা করা হচ্ছে।

চোকো অঞ্চলের গভর্নর জানিয়েছেন, সম্ভাব্য পরবর্তী কম্পনের বিষয়টি বিবেচনায় রেখে উদ্ধার ও ক্ষয়ক্ষতি মূল্যায়নের কাজ সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রী যাবেন তাই এক পাশে রং, অন্য পাশে মলিন

প্রধানমন্ত্রী যাবেন তাই এক পাশে রং, অন্য পাশে মলিন

নতুন দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত ২০

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত ২০

ইয়াসিনের জানাজা শেষে আবারও মহাসড়কে ববি শিক্ষার্থীরা

ইয়াসিনের জানাজা শেষে আবারও মহাসড়কে ববি শিক্ষার্থীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App