×

আন্তর্জাতিক

মানবতাবিরোধী অপরাধ

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

ফাইল ছবি

সিরিয়ার গৃহযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দামেস্কের একটি ফৌজদারি আদালত আসাদকে পরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত করে। অন্যদিকে, আতেফ নাজিবকে পরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

আদালতের রায়ে বলা হয়েছে, ২০১১ সালে দারা প্রদেশে আসাদ সরকারের চালানো দমন-পীড়ন মানবতাবিরোধী অপরাধের শামিল। ওই সময়ের সংঘাত পরবর্তী সময়ে পুরো সিরিয়ায় ছড়িয়ে পড়ে এবং দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের সূত্রপাত হয়। এতে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হয়েছেন।

আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়া, নিহত বেড়ে ১৩২

এপি জানিয়েছে, ২০১১ সালে দারা প্রদেশে সরকারবিরোধী আন্দোলন দমনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আসাদের চাচাতো ভাই আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওই দমন অভিযান থেকেই দেশটিতে পরবর্তী সময়ে ব্যাপক বিদ্রোহ ও গৃহযুদ্ধ শুরু হয়।

কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে রায় ঘোষণা করা হয়। বিচারক রায় পড়ার সময় বন্দির পোশাক পরা নাজিবকে একটি খাঁচার ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আসাদ সরকারের পতনের পর বাশার আল-আসাদ ও তাঁর ভাই মাহের রাশিয়ায় পালিয়ে যান। পরবর্তী সময়ে আতেফ নাজিবকে আটক করা হয়। বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হওয়া আসাদ সরকারের সাবেক কর্মকর্তাদের মধ্যে তিনি অন্যতম উচ্চপদস্থ ব্যক্তি।

নাজিব সিরীয় সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল। ২০১১ সালে আসাদ সরকারের শাসনামলে তিনি দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App