×

আন্তর্জাতিক

মার্কিন রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহত ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:১৮ পিএম

মার্কিন রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহত ৭

ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের ভেতরে নৌসদস্যদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি (এমএনএ) ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

প্রতিবেদনগুলোতে বলা হয়, দীর্ঘদিন ধরে সাগরে মোতায়েন থাকায় রণতরিটিতে দায়িত্ব পালনকারী নৌসদস্যদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়েছিল। তাদের অভিযোগ ও পরিস্থিতি নিয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধানের এক উপদেষ্টা রণতরিটিতে যান।

এ সময় ক্ষুব্ধ নৌসদস্যরা ওই কর্মকর্তাকে দুয়োধ্বনি দেন এবং তার দিকে পানির বোতল ছুড়ে মারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে নৌসদস্যদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আরও পড়ুন: চাকরি গেল বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা

সংঘর্ষের সময় ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহারের ফলে হতাহতের ঘটনা ঘটে বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যমগুলো।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে ইউএসএস আব্রাহাম লিংকন। রণতরিটি টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে। এর মধ্যে ২০৮ দিনই তারা একটানা সমুদ্রে অবস্থান করেছে।

হতাহতের এই ঘটনার পর রণতরিটির ভেতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App