×

আন্তর্জাতিক

জাহাজের হর্নে ঘুম ভাঙলো ভাল্লুকের, জরিমানা ৭ লাখ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:১৬ পিএম

জাহাজের হর্নে ঘুম ভাঙলো ভাল্লুকের, জরিমানা ৭ লাখ

ছবি: সংগৃহীত

নরওয়ের স্যালবার্ড দ্বীপে ঘুমন্ত এক মেরু ভাল্লুককে জাহাজের ফগ হর্ন বাজিয়ে বিরক্ত করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার ক্রোনার জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় যার প্রায় ৭ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।

চলতি মাসের শুরুতে সেলবার্ড উপকূলের কাছাকাছি এ ঘটনা ঘটে। উত্তর মেরুর অত্যন্ত কাছাকাছি অবস্থিত নরওয়ের এই প্রত্যন্ত দ্বীপপুঞ্জটি সুমেরু থেকে প্রায় ৬২০ মাইল দূরে অবস্থিত।

প্রতিবেদন সূত্রে জানা যায়, ওই এলাকা দিয়ে অতিক্রম করার সময় জাহাজের কয়েকজন আরোহী উপকূলে একটি মেরু ভাল্লুককে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। ভাল্লুকটিকে কাছ থেকে দেখার তীব্র কৌতূহল থেকে জাহাজে থাকা এক ব্যক্তি উচ্চস্বরে ফগ হর্ন বাজিয়ে দেন। আকস্মিক সেই বিকট শব্দে আতঙ্কিত হয়ে ঘুম ভেঙে যায় ভাল্লুকটির এবং সে দ্রুত ওই স্থান ত্যাগ করে নিরাপদ দূরত্বে চলে যায়।

আরো পড়ুন: নিউইয়র্কে তোপের মুখে শামীম ওসমান

এদিকে, এই ঘটনার খবর দ্রুত স্থানীয় প্রশাসনের নজরে আসে। পরে বন্যপ্রাণীর স্বাভাবিক আচরণে বিঘ্ন ঘটানোর অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

সেলবার্দের গভর্নর লার্স ফওস এক বিবৃতিতে জানান, ‘জাহাজের এক ব্যক্তি ঘুমন্ত মেরু ভাল্লুকের উদ্দেশ্যে ফগ হর্ন বাজিয়েছিলেন। শব্দে ভাল্লুকটি জেগে উঠে অন্য জায়গায় চলে যায়।’

সেলবার্দের পরিবেশ সুরক্ষা আইনে প্রয়োজন ছাড়া মেরু ভাল্লুককে বিরক্ত করা বা উসকানি দেওয়া নিষিদ্ধ। পর্যটক ও জাহাজের যাত্রীদের ওই এলাকায় চলাচলের সময় বন্যপ্রাণীর নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হয়।

অভিযুক্ত ব্যক্তি জরিমানার অর্থ পরিশোধে সম্মতি জানিয়েছেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ তার নাম ও জাতীয়তা প্রকাশ করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে ছাড় নয়

প্রতিমন্ত্রী ইশরাক দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে ছাড় নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App