×

আন্তর্জাতিক

সাবেক মার্কিন কংগ্রেসওম্যান

ইরানে পরমাণু হামলা নিয়ে আলোচনা চলমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:৪২ এএম

ইরানে পরমাণু হামলা নিয়ে আলোচনা চলমান

ছবি: এআই

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগের বিষয়ে ওয়াশিংটনে আলোচনা হচ্ছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসওম্যান মার্জরি টেলর গ্রিন। তবে এই দাবির সপক্ষে সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ মেলেনি, আবার মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও এমন দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি।

রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্রিন এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রাশিয়া টুডে (আরটি)।

মার্জরি টেলর গ্রিন বলেন, ‘ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি কৌশলগত বৈঠকে আলোচনা করা হচ্ছে।’ কারা এ আলোচনা করছেন, সে বিষয়ে অবশ্য কোনো তথ্য দেননি তিনি।

তার দাবি, ‘যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান সীমা আরও কমানোর বিষয়টি বিবেচনা করছে। এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন।’

তার ভাষ্য মতে, ‘এ ধরনের পদক্ষেপ বিশ্বকে একটি ‘পারমাণবিক বিপর্যয়ের’ দিকে ঠেলে দিতে পারে এবং ইরান যুদ্ধকে আরও বড় সংঘাতে পরিণত করতে পারে।’

তবে হোয়াইট হাউস এখন পর্যন্ত ওয়াশিংটনে এমন কোনো আলোচনা চলছে বলে প্রকাশ্যে নিশ্চিত করেনি।

আরো পড়ুন: নর্দমায় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ

ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির দীর্ঘদিনের সমালোচক গ্রিন। একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই সাবেক কংগ্রেসওম্যান বর্তমানে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রকাশ্য সমালোচনা করছেন।

এদিকে, ইরান যুদ্ধ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘সম্ভাব্য বড় ধরনের সংঘাত মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নিতে বড় পরিসরের স্থল অভিযান নিয়েও পেন্টাগন চিন্তাভাবনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।’

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে—এমন অভিযোগকে অভিযানের অন্যতম কারণ হিসেবে দেখানো হলেও, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছিল, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি চালাচ্ছে—এমন নির্ভরযোগ্য প্রমাণ তাদের হাতে নেই।

এর জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় ইরান। একপর্যায়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপ করে তেহরান।

এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ এবং মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছে।

তবে এসব শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার দেশটির সার্বভৌম অধিকারের অংশ।

একই সঙ্গে ইরান সতর্ক করে বলেছে, ভবিষ্যতে আবার হামলা হলে তারা ইউরেনিয়ামকে অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় সমৃদ্ধ করার সক্ষমতা অর্জনের পথে যেতে পারে। তবে তেহরানের ভাষ্য অনুযায়ী, এই মুহূর্তে পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ লাখ রিয়ালে মিলবে এক লিটার উন্নতমানের পেট্রোল

৯ লাখ রিয়ালে মিলবে এক লিটার উন্নতমানের পেট্রোল

আবাসিক হোটেলে আগুন, নিহত ৬

আবাসিক হোটেলে আগুন, নিহত ৬

বন্ধ কারখানা সচলে ৪১ হাজার কোটি টাকা ঋণের সম্মতি ১৭ ব্যাংকের

জ্বালানি সংকট বন্ধ কারখানা সচলে ৪১ হাজার কোটি টাকা ঋণের সম্মতি ১৭ ব্যাংকের

ইরানে পরমাণু হামলা নিয়ে আলোচনা চলমান

সাবেক মার্কিন কংগ্রেসওম্যান ইরানে পরমাণু হামলা নিয়ে আলোচনা চলমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App