×

আন্তর্জাতিক

ইরান

মার্কিন সেনা হত্যা-বন্দীর জন্য ৩০ হাজার ডলার করে পুরস্কার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০১:২৭ পিএম

মার্কিন সেনা হত্যা-বন্দীর জন্য ৩০ হাজার ডলার করে পুরস্কার

ইরানের সেনাপ্রধান আমির হাতামি। ছবি: সংগৃহীত

মার্কিন কোনো সেনাসদস্যকে হত্যা বা আটক করে ইরানের কাছে হস্তান্তর করতে পারলে ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। কোনো নারী এ ধরনের কাজে অংশ নিলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করা হবে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার (আইআরএনএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। রোববার ইরানের সেনাবাহিনী এ ঘোষণা দেয়।

ইরনাকে দেওয়া বক্তব্যে আমির হাতামি বলেন, আর্থিক সহায়তা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সাধারণ মানুষের কাছ থেকে বিপুলসংখ্যক অনুরোধ আসার পরিপ্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, কোনো ব্যক্তি মার্কিন সামরিক বাহিনীর কোনো সদস্যকে হত্যা বা আটক করে ইরানের কাছে হস্তান্তর করলে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে ৩০ হাজার ডলার সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়া হবে। সাহসী কোনো ইরানি নারী একই কাজ করলে তিনি পাবেন দ্বিগুণ পুরস্কার।

আরও পড়ুন: ইরানে পরমাণু হামলা নিয়ে আলোচনা চলমান

তবে মার্কিন সেনাদের কোথায় বা কখন লক্ষ্যবস্তু করা হতে পারে, কিংবা তাদের আটকের চেষ্টা কীভাবে চালানো হবে—এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি হাতামি।

চলমান সংঘাতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের খবর পাওয়া যায়নি। তবে এপ্রিলে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার অভিযানে মার্কিন সেনারা অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় ৪০ দিন ধরে সংঘাত চলার পর এপ্রিলে যুদ্ধবিরতি হয়। পরে জুনে শান্তি আলোচনা শুরুর জন্য একটি কাঠামো নিয়ে সমঝোতা হলেও তা শেষ পর্যন্ত ভেস্তে যায়। এরপর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিক্ষিপ্ত পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রদ্রিকে নিয়ে ম্যানচেস্টার-বার্সর চুক্তি

রদ্রিকে নিয়ে ম্যানচেস্টার-বার্সর চুক্তি

‘বাপের ক্রাশ এখন ছেলের ক্রাশ’, নতুন রুপে পূর্ণিমা

‘বাপের ক্রাশ এখন ছেলের ক্রাশ’, নতুন রুপে পূর্ণিমা

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

ভূমধ্যসাগরে ৯ বাংলাদেশির মৃত্যু, উদ্ধার ২৯

দূতাবাসের বিবৃতি ভূমধ্যসাগরে ৯ বাংলাদেশির মৃত্যু, উদ্ধার ২৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App