×

আন্তর্জাতিক

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে হবে: ইসরায়েলি মন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে হবে: ইসরায়েলি মন্ত্রী

ছবি: সংগৃহীত

গাজায় প্রতিরাতে ৩০ থেকে ৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। হামলা কেবল তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও বিস্তৃত করার পক্ষে মত দিয়েছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) প্রকাশিত এক পডকাস্টে সাবেক ইসরায়েলি বন্দী রম ব্রাসলাভস্কির সঙ্গে আলাপকালে বেন-গভির এসব মন্তব্য করেন। পরে তার বক্তব্য ফিলিস্তিনি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

আলাপচারিতায় বেন-গভির বলেন, গাজার মানুষের বেঁচে থাকার অধিকার নেই। এমনকি তাদের মানুষ হিসেবেও বিবেচনা করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ নিয়ে বেন-গভিরের এমন কট্টর অবস্থান অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ এবং গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পক্ষে কথা বলে আসছেন।

আরও পড়ুন: মার্কিন সেনা হত্যা-বন্দীর জন্য ৩০ হাজার ডলার করে পুরস্কার

বর্তমান যুদ্ধবিরতির আওতায় গাজায় সামরিক হামলা কমানোর সিদ্ধান্তেরও বিরোধিতা করেছেন তিনি। বেন-গভিরের দাবি, ইসরায়েলের উচিত আবারও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড শুরু করা এবং হামলা শুধু তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ না রাখা।

তবে বেন-গভিরের হাতে সরাসরি ইসরায়েলি সামরিক বাহিনীকে হামলার নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই। তিনি দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য, যেখানে যুদ্ধ ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

পডকাস্টে সাবেক বন্দি রম ব্রাসলাভস্কি ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরে নিজে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। জবাবে বেন-গভির তাকে এ সুযোগ করে দিতে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দেন।

আলোচনায় গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার পক্ষেও সমর্থন জানান বেন-গভির। একই সঙ্গে গাজায় ইসরায়েলি বসতি স্থাপনের পক্ষে অবস্থান নিয়ে তিনি গাজাকে ইসরায়েলের অংশ হিসেবে দেখেন বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন: ভূমধ্যসাগরে ৯ বাংলাদেশির মৃত্যু, উদ্ধার ২৯

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, কোনো ভূখণ্ড থেকে বিপুলসংখ্যক মানুষকে জোরপূর্বক বা পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হতে পারে এবং তা জাতিগত নির্মূলের আওতায় পড়ার আশঙ্কা রয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, বর্তমান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় গাজায় ১ হাজার ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে বেন-গভির আন্তর্জাতিকভাবে দীর্ঘদিন ধরে সমালোচিত। ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ডের পক্ষে অবস্থান নেওয়া এবং ইসরায়েলি কারাগারে তাদের পরিস্থিতি আরও কঠোর করার আহ্বান জানিয়েও তিনি বিতর্কে জড়িয়েছেন। তার বিরুদ্ধে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ নিষেধাজ্ঞাও আরোপ করেছে। তবে এসব পদক্ষেপ তার অবস্থান বা কর্মকাণ্ডে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি।

সূত্র: আলজাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App