×

আন্তর্জাতিক

পাকিস্তানের সুপ্রিম কোর্ট

যে কারণে ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম

যে কারণে ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ

ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে অবিলম্বে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

স্বাস্থ্যসেবা পাওয়া প্রত্যেক অভিযুক্তের মৌলিক অধিকার—এমন পর্যবেক্ষণ করে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ওই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল ও ডা. উজমা খানকে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

পরবর্তী শুনানিতে ইমরান খানের চিকিৎসা প্রতিবেদন আদালতে উপস্থাপনের নির্দেশও দেওয়া হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য এবং তার সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা নিয়ে পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা ও ইমরান খানের বোন উজমা খান আবেদন করেছিলেন। ওই আবেদনের শুনানি শেষে সুপ্রিম কোর্ট এ আদেশ দেন।

আরও পড়ুন: মার্কিন সেনা হত্যা-বন্দীর জন্য ৩০ হাজার ডলার করে পুরস্কার

আদালতের আদেশে বলা হয়েছে, ইমরান খানের চিকিৎসার যাবতীয় ব্যয় তার পরিবার বহন করবে। তাকে হাসপাতালে নেওয়ার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সেটিও নিশ্চিত করতে বলা হয়েছে।


আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট সুপ্রিম কোর্টে যে চিকিৎসা প্রতিবেদন জমা দিয়েছেন, তাতে ইমরান খানের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের গুরুতর উপসর্গ দেখা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে তার উদ্বেগের মাত্রা ‘লেভেল থ্রি প্লাস’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচিত হয়।

এতে বলা হয়েছে, সর্বশেষ ১০ আগস্ট একটি মেডিকেল বোর্ড ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করে। ওই বোর্ডে চক্ষু, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকেরা ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৭৩ বছর বয়সী ইমরান খান মাথায় ভারী অনুভূতি ও দ্রুত হৃদস্পন্দনের অভিযোগ করেছেন। তবে বুকে ব্যথা, চাপ অনুভূত হওয়া বা শ্বাসকষ্টের কথা তিনি জানাননি।

মেডিকেল বোর্ড রক্তচাপ ও উদ্বেগ নিয়ন্ত্রণে ওষুধ সেবনের পরামর্শ দিয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বিবিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তদন্ত

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App