×

আন্তর্জাতিক

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

ছবি : সংগৃহীত

একটি ভিডিওতে ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’ ও ‘জাযাকাল্লাহ’ শব্দ ব্যবহার করায় এক নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুশরা বানু নামের ওই কর্মকর্তা ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (আইপিএস) কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মর্যাদায় দায়িত্ব পালন করছিলেন।

ভারতের পশ্চিমবঙ্গের খড়গপুরে কর্মরত বুশরা গত ১২ সেপ্টেম্বর আইপিএস পরীক্ষার্থীদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি বক্তব্যের শুরুতে ‘আসসালামু আলাইকুম’ বলে শুভেচ্ছা জানান। বক্তব্যের মধ্যে ‘ইনশাআল্লাহ’ এবং শেষে ‘জাযাকাল্লাহ’ শব্দও ব্যবহার করেন।

এই ভিডিও প্রকাশের পর ‘হিন্দু লিগ্যাল ফান্ড’ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন তার সমালোচনা করে। সংগঠনটির অভিযোগ, একজন সরকারি কর্মকর্তা হিসেবে বুশরার বক্তব্যে ‘জয় হিন্দ’ বা ‘বন্দে মাতরম’ ব্যবহার করা হয়নি।

পরে বুশরাকে অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে আর্মড পুলিশের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোব্লগিং সাইট এক্সে বুশরার ভিডিও নিয়ে সমালোচনা করে ‘হিন্দু লিগ্যাল ফান্ড’। সংগঠনটি দাবি করেছে, তারা বিষয়টি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবকে জানিয়েছে।

সংগঠনটির অভিযোগে বলা হয়, বুশরা বক্তব্যের শুরুতে ‘আসসালামু আলাইকুম’, বক্তব্যের মধ্যে ‘ইনশাআল্লাহ’ এবং শেষে ‘জাযাকাল্লাহ’ বলেছেন। তবে তিনি ‘বন্দে মাতরম’ বা ‘জয় হিন্দ’ বলেননি। সরকারি কর্মকর্তা হিসেবে তার নিরপেক্ষ থাকা উচিত এবং জনগণের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় জাতীয়তাবাদী শব্দ ব্যবহার করা প্রয়োজন বলেও সংগঠনটি দাবি করেছে।

এ ছাড়া বুশরার ওই বক্তব্য খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জনপ্রতিনিধির যোগ্যতায় ডিগ্রি কতটা জরুরি?

জনপ্রতিনিধির যোগ্যতায় ডিগ্রি কতটা জরুরি?

জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ-শিল্প খাতে ফিরছে স্বস্তি

জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ-শিল্প খাতে ফিরছে স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App