হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে পোস্ট, বিতর্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পিএম
ছবি: সংগৃহীত
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে মানচিত্রে গোল দাগ দিয়ে সেটিকে ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে চিহ্নিত করে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২৬ সেপ্টেম্বর) কৌশলগত এই জলপথটি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরান সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করার কয়েক ঘণ্টা পরই ট্রাম্প এই ছবি প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প ইরানের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
আরও পড়ুন: ব্রাজিলে ভোটের আগে অনলাইন জুয়া নিষিদ্ধ
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তেহরান মার্কিন শর্তগুলো পূরণ করবে কি না—তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি হরমুজ প্রণালির এই উত্তেজনার জেরে নতুন করে বোমাবর্ষণ শুরু হওয়ার সম্ভাবনাও দেখছেন তিনি।
সূত্র: আলজাজিরা।
