×

আন্তর্জাতিক

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও, ব্যারিকেড ভাঙার চেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পিএম

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও, ব্যারিকেড ভাঙার চেষ্টা

ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনের সামনে আবারও বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে মিশন ঘেরাও কর্মসূচি পালন করে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান। কর্মসূচিতে যোগ দেয় ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)।

এদিন শিয়ালদহ রেলস্টেশন থেকে দুই সংগঠনের উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী ও সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন।

মিছিলটি বাংলাদেশ মিশনের দিকে এগিয়ে যাওয়ার আগেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করে কলকাতা পুলিশ। মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড বসিয়ে বিক্ষোভকারীদের আটকে দেওয়া হয়।

পরে বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাংলাদেশ মিশনের আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলও বন্ধ হয়ে যায়।

পুলিশ পরে বিক্ষোভকারীদের মিশনের সামনে যেতে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ মিশনের অনুমতি নিয়ে পাঁচজন প্রতিনিধিকে ভেতরে গিয়ে স্মারকলিপি দেওয়ার সুযোগ দেওয়া হয়।

স্মারকলিপিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানানো হয়।

স্মারকলিপি দেওয়ার পরও বিক্ষোভকারীরা বেশ কিছু সময় মিশনের বাইরে অবস্থান করেন। পরে তারা বাংলাদেশ মিশন চত্বর ছেড়ে চলে যান।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের কয়েকজন সংসদ সদস্য দলত্যাগ করে এনসিপিআই নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। দলটি বর্তমানে বিজেপির জোটসঙ্গী হিসেবে রয়েছে। শনিবারের কর্মসূচিতেও দলটির একাংশের নেতাকর্মীরা অংশ নেন।

দুই সংগঠনের যৌথ কর্মসূচিকে ঘিরে শনিবার ফের কলকাতার বাংলাদেশ মিশন সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

মাল্টার কেজি ৫২০ টাকা কেন, প্রশ্ন মন্ত্রীর

মাল্টার কেজি ৫২০ টাকা কেন, প্রশ্ন মন্ত্রীর

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও, ব্যারিকেড ভাঙার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও, ব্যারিকেড ভাঙার চেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App