ইরানিদের ‘বৈরী গণমাধ্যমে’ অংশ নেওয়া-সাক্ষাৎকার নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম
ফাইল ছবি
ইরানের নাগরিকদের জন্য “শত্রুভাবাপন্ন গণমাধ্যমে” যাওয়া অথবা সাক্ষাৎকার দেওয়া নিষিদ্ধ করে দেশটির সংসদে একটি প্রস্তাব পাস করা হয়েছে।
দেশটির ইন্টেলিজেন্স মন্ত্রণালয়কে কোন কোন গণমাধ্যম এই তালিকার অন্তর্ভুক্ত সেটি চিহ্নিত করে ঘোষণা করার দায়িত্ব দেওয়া হয়েছে।
ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, “প্রভাব প্রতিহত করা” এবং “গুপ্তচরবৃত্তির শাস্তি জোরদার করা” সংক্রান্ত বিতর্কিত পরিকল্পনার আওতায় এই প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।
তবে সরকারি কর্মকর্তাদের এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।
এই প্রস্তাব অনুযায়ী, আইন লঙ্ঘনকারীরা ইসলামী দণ্ডবিধির ষষ্ঠ স্তরের শাস্তির মুখোমুখি হবেন।
আরও পড়ুন: ইয়েমেনে শতাধিক যুদ্ধবিমান নিয়ে সৌদি জোটের হামলা
এই স্তরের শাস্তির মধ্যে রয়েছে:
> ছয় মাস থেকে দুই বছরের বেশি কারাদণ্ড।
> ২০ থেকে ৮০ মিলিয়ন তোমানের বেশি জরিমানা।
> ৩১ থেকে ৭৪টি চাবুকের আঘাত এবং সতীত্ব বিরোধী অপরাধের জন্য সর্বোচ্চ ৯৯টি পর্যন্ত চাবুকের আঘাত।
> ছয় মাস থেকে পাঁচ বছরের বেশি সময়ের জন্য সামাজিক অধিকার থেকে বঞ্চিত করা।
> গণমাধ্যমে চূড়ান্ত রায় প্রকাশ করা।
“প্রভাব প্রতিহত করার” এই পরিকল্পনাটি গত ১৫ অগাস্ট প্রথম সংসদে অনুমোদিত হয় এবং এরপর থেকেই এটি পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
তবে পরিকল্পনাটিতে “অনেক ত্রুটি” রয়েছে ঘোষণা করে সরকার ১০ সেপ্টেম্বর এটির সম্পূর্ণ বিরোধিতা করেছে।
এই পরিকল্পনার আরেকটি ধারায় ইরানি গবেষক এবং বিদেশি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান ও সংস্থার মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতা নিষিদ্ধ করা হয়েছে।
সূত্র: বিবিসি।
