×

জামায়াত

ডা. শফিকুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ এএম

ডা. শফিকুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

সাক্ষাৎগুলোতে প্রতিনিধিরা নিজ নিজ সরকারের পক্ষ থেকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান। 

তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে দল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ভূমিকা রাখবে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও মতবিনিময় হয়।

সাক্ষাৎকারী প্রতিনিধিদের মধ্যে ছিলেন, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App