×

জামায়াত

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদকে দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কার্যকর পদক্ষেপ, রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ এবং সুষম উন্নয়ন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

ড. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদ দেশের মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতীক। সংসদের কার্যক্রম যত বেশি নিয়মতান্ত্রিক ও কার্যকর হবে, ততই জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে এবং দেশ গঠনের কাজে তারা আরও উৎসাহিত হবে। সংসদ পরিচালনায় স্পিকারের ভূমিকা আরও শক্তিশালী ও কার্যকর হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বিল পাস হলেও সেটি নিয়ে বিরোধী দলের সদস্যদের পর্যাপ্ত আলোচনার সুযোগ দেওয়া হয়নি। ভবিষ্যতে জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়নের ক্ষেত্রে সব দলের মতামত তুলে ধরার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক বন্যা, ভূমিধস ও পানিতে ডুবে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ড. শফিকুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানান এবং বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পুনর্বাসনে বিশেষ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী

রাজধানী ঢাকার জলাবদ্ধতা ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়েও সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সামান্য বৃষ্টিতেই রাজধানী জলাবদ্ধ হয়ে পড়ে, যা জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার জন্য বড় চ্যালেঞ্জ। এ সমস্যা সমাধানে সমন্বিত মহাপরিকল্পনা ও পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবি জানান তিনি।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক উল্লেখ করে ড. শফিকুর রহমান বলেন, প্রাথমিক ও উচ্চশিক্ষার মানোন্নয়নে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি প্রাথমিক স্তরে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক শিক্ষার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।

উন্নয়ন বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিদের প্রতি সমান আচরণ করা হয়নি। রাজনৈতিক পরিচয়ের কারণে সাধারণ মানুষ যেন উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আরও পড়ুন: আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি অর্থে স্থাপনায় ব্যক্তির নামফলক স্থাপনের সংস্কৃতির সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নামফলক পরিবর্তনে বিপুল পরিমাণ সরকারি অর্থ অপচয় হয়। জনগণের অর্থে ব্যক্তিপূজার এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই। দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তিনি।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান ড. শফিকুর রহমান। পাশাপাশি সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার দাবিও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আলোচিত মিন্টু হত্যা মামলায় ১৩ বছর পর রায়, ২ জনের মৃত্যুদণ্ড

আলোচিত মিন্টু হত্যা মামলায় ১৩ বছর পর রায়, ২ জনের মৃত্যুদণ্ড

চকরিয়া-মাতামুহুরীতে বন্যার তাণ্ডব, ভেসে গেল ১,৭৮০ পুকুর-ঘের

চকরিয়া-মাতামুহুরীতে বন্যার তাণ্ডব, ভেসে গেল ১,৭৮০ পুকুর-ঘের

বিশ্বকাপ উন্মাদনায় পরিবর্তন হলো রেলস্টেশনের নাম

বিশ্বকাপ উন্মাদনায় পরিবর্তন হলো রেলস্টেশনের নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App