×

জামায়াত

গোলাম পরওয়ার

‘সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম

‘সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপি’

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, যে রাজনৈতিক স্লোগান একসময় ছিল ‘সবার আগে বাংলাদেশ’, সেটি এখন ‘সবার আগে বিএনপি’-তে রূপ নিয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মগবাজারে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাণিজ্য নির্বিঘ্ন করতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে।

তিনি নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব পদে শামসুল আলমের নিয়োগের বিষয়েও আপত্তি জানান। জামায়াতের অভিযোগ, শামসুল আলম দলীয় পরিচয়ের ব্যক্তি হওয়ায় তার এ পদে বহাল থাকা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করবে।

দলটির দাবি, শামসুল আলমকে অতিরিক্ত সচিব পদে বহাল রাখা হলে ভবিষ্যতের স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়া কঠিন হবে। তাই নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তাকে অবিলম্বে ওই পদ থেকে প্রত্যাহারের আহ্বান জানায় দলটি।

এছাড়া সংবাদ সম্মেলনে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের নেতারা। তারা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App