×

জামায়াত

জামায়াতের দেশব্যাপী চার দফা লংমার্চ আসছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম

জামায়াতের দেশব্যাপী চার দফা লংমার্চ আসছে

ফাইল ছবি

গণভোটের রায় বাস্তবায়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির এক সভায় এ আহ্বান জানানো হয়। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও মাওলানা মুহাম্মাদ শাহজাহানসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩

সভায় জানানো হয়, গত ৬ আগস্ট ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষণা অনুযায়ী দেশব্যাপী চারটি লংমার্চ কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চ অনুষ্ঠিত হবে।

এর মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনামুখী লংমার্চ সড়কপথে এবং সিলেটমুখী লংমার্চ রেলপথে অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণাও রয়েছে।

সভায় লংমার্চ কর্মসূচিগুলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করা হয়।

একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার দলীয় নেতা-কর্মী এবং সর্বস্তরের জনগণের প্রতি লংমার্চ কর্মসূচিগুলো সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, ভাইভা কবে

প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, ভাইভা কবে

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, জনমনে ক্ষোভ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, জনমনে ক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App