×

রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৭:১৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩

ছবি : সংগৃহীত

লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়। এ সময় ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য সোমবার বিকেল থেকে কোর্ট মসজিদ প্রাঙ্গণে ছাত্র-জনতা জড়ো হতে থাকেন।

আসরের নামাজের পর মিছিল বের করার প্রস্তুতিকালে পুলিশ সেখানে উপস্থিত হয়ে মাহদী হাসানসহ তিনজনকে আটক করে। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: নিউইয়র্কে তোপের মুখে শামীম ওসমান

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বিক্ষোভকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানো এবং নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে।

তবে আটক তিনজনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো মামলা করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য জানায়নি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App