×

রাজধানী

মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৪ এএম

মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

ছবি : সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মিরপুর-১০ এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করতে এসেছিলেন। পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার পর মিরপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কে মানুষের চলাচল ও অবস্থান পর্যবেক্ষণ করছে পুলিশ।

এদিকে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর-১০, মিরপুর-১১ ও আশপাশের এলাকায় সংঘর্ষ এবং নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।

এ ছাড়া সহিংসতার পর মিছিল বের করার প্রস্তুতিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ আরও ১৭ জনকে আটক করেছে।

এর আগে রোববার (১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন শিল্পাঞ্চলে একই দাবিতে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। এ সময় সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

এদিকে পোশাকশ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, কাভার্ডভ্যানে আগুন

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, কাভার্ডভ্যানে আগুন

পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির

পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির

থমথমে গাজীপুর

থমথমে গাজীপুর

মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে

মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App