×

সরকারি চাকরি

তথ্য অধিদপ্তরে ৬৮ পদে নিয়োগ, আবেদন শুরু যেদিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:০৬ পিএম

তথ্য অধিদপ্তরে ৬৮ পদে নিয়োগ, আবেদন শুরু যেদিন

ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির আট ক্যাটাগরির শূন্য পদে মোট ৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে অনলাইনের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া শুরু হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট।

পদসংখ্যা: ১৪টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে এমএস ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

পদের নাম: ফটোগ্রাফার।

পদসংখ্যা: ৭টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: ড্রাইভার।

পদসংখ্যা: ১১টি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ক্যাটালগার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: স্টোর অ্যাসিস্ট্যান্ট।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। টাইপিংয়ে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক।

পদসংখ্যা: ১৯টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

শর্তাবলি: আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন। ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। শুধু বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ১ মার্চে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। এসএসসি সনদ/জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদে প্রদত্ত জন্মতারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী সময়ে এ-সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান/জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারি করা প্রজ্ঞাপন প্রতিপালিত হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা লিঙ্কে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগামী ২১ এপ্রিল, ২০২৬; বিকেল ৫টা পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির

বিদ্যুতের খুঁটি বসানোর অজুহাত অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

শতভাগ জিপিএ-৫ নিয়ে বিতর্ক, নরসিংদীর সেই স্কুলকে শোকজ

শতভাগ জিপিএ-৫ নিয়ে বিতর্ক, নরসিংদীর সেই স্কুলকে শোকজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App