×

চাকরির খবর

বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১৪৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০১:৪৩ পিএম

বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১৪৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

ছবি : সংগৃহীত

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে একাধিক শূন্যপদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে পে ও মজুরি কমিশনভুক্ত ৬ ক্যাটাগরির পদে ১৪৮ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সহকারী ভান্ডাররক্ষক

পদসংখ্যা: ৯

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (পে–কমিশনভুক্ত)

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: খুলনা ও হবিগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২. পদের নাম: গাড়ি/কারচালক

পদসংখ্যা: ৫

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি বা সমমান পাশ। দুই বছরের অভিজ্ঞতাসহ অবশ্যই মোটরযান চালানোর বৈধ পেশাদার লাইসেন্স থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (পে-কমিশনভুক্ত)

৩. পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ১০০

যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ। সুঠাম দেহের অধিকারী হতে হবে। সামরিক বা পুলিশ বা অনুরূপ বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (পে-কমিশনভুক্ত)

৪. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২০

যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (পে-কমিশনভুক্ত)

৫. পদের নাম: ট্রাক্টরচালক

পদসংখ্যা: ৮

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাশ। তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসহ মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৭৫০-২২,৪৫০ টাকা (মজুরি কমিশনভুক্ত)

৬. পদের নাম: ট্রাকচালক

পদসংখ্যা: ৬

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাশ। তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসহ মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২১,৪১০ টাকা (মজুরি কমিশনভুক্ত)

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদনের সময়সীমা: ১৫ জুন ২০২৩, বিকাল ৫টা পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির

বিদ্যুতের খুঁটি বসানোর অজুহাত অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

শতভাগ জিপিএ-৫ নিয়ে বিতর্ক, নরসিংদীর সেই স্কুলকে শোকজ

শতভাগ জিপিএ-৫ নিয়ে বিতর্ক, নরসিংদীর সেই স্কুলকে শোকজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App