×

চাকরির খবর

সেনাবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:৩৩ পিএম

 সেনাবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

ভোরের কাগজ

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটি ৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৩ জানুয়ারি থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। নারী-পুরুষ সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: ৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স

শিক্ষাগত যোগ্যতা: 

ক. জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে ন্যুনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।

খ. ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌'ও‌' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ।

অথবা ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ১টিতে ‘এ’ গ্রেড ও ১টিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ।

গ. ২০২৫ সালের এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫.০০ এবং ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। 

শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৬ তারিখে সাড়ে ১৬-২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮-২৩ বছর।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

জাতীয়তা: জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।

আবেদন ফি: টেলিটক/বিকাশ/রকেট এর মাধ্যমে ১০০০ টাকা আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকাসহ সর্বমোট ২০০০ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে। 

আবেদনের শেষ সময়: ২১ মার্চ ২০২৫

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির

বিদ্যুতের খুঁটি বসানোর অজুহাত অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

শতভাগ জিপিএ-৫ নিয়ে বিতর্ক, নরসিংদীর সেই স্কুলকে শোকজ

শতভাগ জিপিএ-৫ নিয়ে বিতর্ক, নরসিংদীর সেই স্কুলকে শোকজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App