×

জাতীয় পার্টি

পুরোনো ছবি প্রকাশ্যে এনে আলোচনায় বিদিশা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম

পুরোনো ছবি প্রকাশ্যে এনে আলোচনায় বিদিশা

ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিদিশা সিদ্দিকের (বিয়ের পর বিদিশা এরশাদ) সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ পুরোটাই ছিল বাংলাদেশের রাজনীতির আলোচিত এক অধ্যায়।

এরশাদের মৃত্যুর ৭ বছর পর ফেসবুকে স্বামীর সঙ্গে পুরোনো একটি ছবি পোস্ট করে সেই আলোচনাই যেন মনে করিয়ে দিলেন বিদিশা।

দুজনের পাশাপাশি বসা একটি ছবি বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফেসবুকে পোস্ট করে বিদিশা তাতে ক্যাপশন দেন- ‘আমাদের পুরানা একটি ছবি , বিয়ের পর পর তোলা।’

বিদিশা সিদ্দিক ছিলেন এরশাদের বন্ধু কবি ও অধ্যাপক আবু বকর সিদ্দিকের মেয়ে। নব্বই দশকে এরশাদের জেল জীবনের সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিদিশা নিজেই জানিয়েছিলেন যে, জেনারেল এরশাদের ‘ব্যক্তিত্ব ও চার্মে’ মুগ্ধ হয়ে তিনি তাঁর প্রেমে পড়েছিলেন

দীর্ঘ গোপনীয়তার পর ২০০০ সালে এরশাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে তিনি বিদিশাকে বিয়ে করেছেন। এটি ছিল এরশাদের দ্বিতীয় বিবাহ। তাদের সংসারে শাহতা জারাব এরিক নামে এক পুত্রসন্তান রয়েছে।

২০০৫ সালে তাদের সম্পর্কের চরম অবনতি ঘটে এবং এরশাদ বিদিশাকে তালাক দেন। বিচ্ছেদের পর বিদিশার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব লুকানো এবং পাসপোর্টে তথ্য জালিয়াতির অভিযোগে মামলা করা হয়, যার ফলে তাকে জেলেও যেতে হয়েছিল। বিদিশা অভিযোগ করেছিলেন যে, রওশন এরশাদের চাপের কারণেই এরশাদ তাঁর সাথে খারাপ ব্যবহার শুরু করেছিলেন।

তাদের সম্পর্কের গোপন ও বিতর্কিত অনেক তথ্য বিদিশা তাঁর আত্মজীবনীমূলক বই ‘শত্রুর সঙ্গে বসবাস’-এ বিস্তারিত বর্ণনা করেছেন। সেখানে তিনি এরশাদের ব্যক্তিগত জীবন, রাজনীতি এবং তাদের মধ্যকার তিক্ততার কথা তুলে ধরেন।

২০১৯ সালে এরশাদের মৃত্যুর পর তাদের পুত্র এরিকের উত্তরাধিকার এবং জাতীয় পার্টির রাজনীতিতে নিজের অবস্থান নিয়ে বিদিশা আবারও আলোচনায় আসেন। বর্তমানে এরশাদ ট্রাস্টের সম্পদ এবং রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে এরশাদ পরিবারের অন্য সদস্যদের সাথে বিদিশার আইনি ও রাজনৈতিক বিরোধ চলমান রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের দিনেও হতে পারে কালবৈশাখী ঝড়

ঈদের দিনেও হতে পারে কালবৈশাখী ঝড়

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন

নীলসাগর দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ২ চালক বরখাস্ত

নীলসাগর দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ২ চালক বরখাস্ত

টেরিবাজারের বিপণিকেন্দ্রে আগুন, অগ্নিদগ্ধ দুইজনের মৃত্যু

টেরিবাজারের বিপণিকেন্দ্রে আগুন, অগ্নিদগ্ধ দুইজনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App