×

খুলনা

যশোরে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম

যশোরে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় তারাবি নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন উপজেলার নাভারণ এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজ শেষ করে বাড়ির পথে যাচ্ছিলেন আল আমিন। এ সময় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা থানার ওসি মারুফ হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। হত্যাকাণ্ডের তদন্ত বর্তমানে থানার দায়িত্বে থাকা কর্মকর্তা পরিচালনা করছেন। তদন্ত কর্মকর্তা শাহ আলম ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু করেছেন।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App