×

খুলনা

ঝিকরগাছায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার

Icon

আতাউর রহমান জসি, ঝিকরগাছা (যশোর) থেকে

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৫:১০ পিএম

ঝিকরগাছায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার

ছবি: কাগজ প্রতিবেদক

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরেরঝিকরগাছা উপজেলার সকল সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের আয়োজনে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসায় সোমবার (১৫ মার্চ) ইফতারপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট মোঃ আবিদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, রিপোটার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু, এ্যাড. হাবিব কাইসার বিন সাইদ, সাবেক পৌর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ার হুসাইন, ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলীসহ উপজেলার সকল গণমাধ্যম কর্মীগণ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ, সুযোগ পাবেন যারা

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ, সুযোগ পাবেন যারা

সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পাশের হার ৯৯ শতাংশ

এইচএসসি সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পাশের হার ৯৯ শতাংশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App