×

খুলনা

যশোরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৮:৪২ পিএম

যশোরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুরে থেকে জমি নিয়ে দ্বন্দ্বে শিশু হত্যা মামলায় খোকন নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রোববার (২২ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খোকন রাজধানী ঢাকার দোহার থানার উত্তর মৌরা এলাকার ইসলাম মাদবরের ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, ‘২০০৮ সালে জমি নিয়ে দ্বন্দ্বে চাচা মান্নান মাদবরের শিশুপুত্র নুর মোহাম্মদ (০৭) খুন হয়। এ ঘটনায় খোকনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়। ওই মামলায় পলাতক থাকা অবস্থায় ঢাকার একটি আদালত খোকনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। সেই থেকে পলাতক ছিলেন তিনি।’

তিনি আরো বলেন, ‘গোপন সূত্রে সংবাদ পেয়ে রোববার দুপুরে যশোরের মণিরামপুর উপজেলার বাজুয়াটোলা গ্রামে ফুফাতো শ্যালক নাজমুলের বাড়ি থেকে খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?

ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট নিষিদ্ধ করল ভারত

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট নিষিদ্ধ করল ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App