×

জাতীয়

ডিএমপির তিন সহকারী কমিশনারকে পদায়ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

ডিএমপির তিন সহকারী কমিশনারকে পদায়ন

ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়নের কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, নতুন পদায়ন অবিলম্বে কার্যকর হবে।

আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার রেজোয়ানা কবির প্রিয়াকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগ থেকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে পদায়ন করা হয়েছে। তিনি সেখানে সহকারী পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ) হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সিআরও) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমানকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পিআর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত অফিস আদেশে তিন কর্মকর্তার নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির তিন সহকারী কমিশনারকে পদায়ন

ডিএমপির তিন সহকারী কমিশনারকে পদায়ন

দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা?

দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা?

প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিন

ফাহিমের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের মামলা, জুলাই ঐক্যের প্রতিবাদ

ফাহিমের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের মামলা, জুলাই ঐক্যের প্রতিবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App