×

খুলনা

ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

Icon

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৮:২৬ পিএম

ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি: কাগজ প্রতিবেদক

ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ ) সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামক এক পরিকল্পিত সামরিক অভিযানের মাধ্যমে ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনকে রক্তক্ষয়ী দমনের মাধ্যমে স্তব্ধ করে দেওয়া। ঐ এক রাতেই শুধুমাত্র ঢাকা শহরে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার ভাষ্যমতে, কেবল ২৫শে মার্চ রাতেই বাংলাদেশে প্রায় ১ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। পুরো ৯ মাসের মুক্তিযুদ্ধে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৩০ লক্ষে।

আলোচনা সভায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা প্রকৌশলী দারুল হুদা, উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা মনোজ কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী,  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফৈদাউসী,প্রাণীসপ্দ ভেটেরিনারি  ডাঃ আবু সাঈদ সুমন,জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাগ্ঙীর আলম, মুক্তি যোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, নূরুন নবী খোকা, শিক্ষক আইয়ুব হুসাইন, সাংবাদিক শেখ মাহতাব হোসেন,এম এ এরশাদ, এম রুহুল আমিন,শেখ জাহিদুর রহমান বিপ্লব,দিপ্তমান বাপ্পী, সুব্রত পোদ্দার, ছাত্র পাপ্পী শেখ, পূজা অধিকারী, শ্রূয়শী মালি রিয়া,সহ শিক্ষক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। 

দীর্ঘদিন পর হলেও, ২০১৭ সালের ১১ই মার্চ বাংলাদেশের জাতীয় সংসদে ২৫শে মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর থেকেই রাষ্ট্রীয়ভাবে এই দিনটি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হচ্ছে।


 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আড়াই কোটির বাজার দেড় কোটিতে, তথ্য চাওয়ায় ‘হাইকোর্ট’ দেখালো ইউএনও

আড়াই কোটির বাজার দেড় কোটিতে, তথ্য চাওয়ায় ‘হাইকোর্ট’ দেখালো ইউএনও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App