×

খুলনা

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা বিএনপি নেতার

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৯:৩৭ পিএম

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা বিএনপি নেতার

ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন করেছেন রুহুল আমিন (৩৮) নামে এক চিহ্নিত মাদক কারবারি। 

শনিবার (২ মে) দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

রুহুল আমিন উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি নওয়াপাড়া পৌরসভার চার নং ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।

সংবাদ সম্মেলনে রুহুল আমিনের পক্ষে তার বড়বোন রওশনারা পারভীন লিখিত বক্তব্যে বলেন, ‘তার ছোট ভাই দীর্ঘদিন যাবৎ মাদক বেচাকেনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। যে কারণে মাদকদ্রব্য, হত্যাসহ প্রায় ১০টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। বাবার মৃত্যুর পর স্থানীয় এক মাদক ব্যবসায়ীর ষড়যন্ত্রে মাদকসেবনের পাশাপাশি মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে তার ভাই। এরপর শুরু করে বিভিন্ন অরাধমূলক কর্মকাণ্ড।

রওশনারা পারভীন আরো বলেন, ‘তার ভাই রহুল আমিন আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনসহ সমাজের সকল স্তরের মানুষের কাছে ওয়াদাবদ্ধ যে, আর কখনও মাদকসহ অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হবে না সে। আগামীতে তার বিরুদ্ধে মাদকসহ কোনো প্রকার অপরাধের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাকে প্রশাসনের নিকট সোপর্দ করা হবে। সম্প্রতি মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার পর কতিপয় মাদক ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার অব্যাহত রেখেছেন। তাই বিষয়টি যাচাই-বাছাই করে দেখার অনুরোধ জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত রুহুল আমিন বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, ‘তিনি লেখাপড়া জানেন না। অভিভাবকহীন জীবনে বিপথগামী মানুষের প্ররোচনা ও নানা প্রলোভনে মাদক ব্যবসাসহ অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছিলেন।

রাজনৈতিকভাবে নওয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন তিনি। এখন থেকে স্ত্রী, সন্তানদের নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

শাহজালাল বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

চরফ্যাশনের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকার, বিভিন্ন ঘাট দিয়ে পাচার

চরফ্যাশনের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকার, বিভিন্ন ঘাট দিয়ে পাচার

সহিংসতার সংস্কৃতি, মবের রাজনীতি: গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায়?

সহিংসতার সংস্কৃতি, মবের রাজনীতি: গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায়?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App