×

খুলনা

খুলনায় হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় ভর্তি ৮৭ শিশু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৩:২৯ পিএম

খুলনায় হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় ভর্তি ৮৭ শিশু

ছবি: সংগৃহীত

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্য মতে, গত ১৫ মার্চ থেকে সোমবার বিকেল পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ২ হাজার ৬৬১ শিশু।

এ ছাড়া ৯৬ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ১৩ জন। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সর্বোচ্চ ৯৮৪ শিশু।

এদিকে মাগুরায় ৩২৮, যশোরে ৩৪৯ শিশু, খুলনায় ৩১৫, মেহেরপুরে ১৫৬, সাতক্ষীরায় ১২১, ঝিনাইদহে ১৪৭, নড়াইলে ১১৫, বাগেরহাটে ৭১ এবং চুয়াডাঙ্গায় ৭৫ জন চিকিৎসাধীন রয়েছে। এদিকে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৮৭ শিশু। এর মধ্যে কুষ্টিয়ায় ৩৫, খুলনায় ১১, যশোরে ৫, বাগেরহাটে ৪, চুয়াডাঙ্গায় ৭, ঝিনাইদহে ৭, মাগুরায় ৬, নড়াইলে ৬ ও মেহেরপুরে ৬ শিশু ভর্তি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App