×

খুলনা

শরণখোলায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরন শুরু

Icon

মো. সুজন মোল্লা ও মো. শামীম হাসান সুজন, বাগেরহাট

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭:০৮ পিএম

শরণখোলায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরন শুরু

ছবি: ভোরের কাগজ

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়ছে।

মঙ্গলবার (৫ মে) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ হাসান।

এই উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ৬৫০ জন কৃষককে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে গ্রীষ্মকালীন মুগ, তিল ও আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়। 

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে স্বস্তি অনুভব করেছেন। বিনামূল্যে প্রত্যেক কৃষককের জন্য ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এসওপি সার ১০ কেজি বরাদ্দ দেওয়া হয়েছে বলে  কৃষি অফিসারের কার্যালয় জানিয়েছে।

বীজ ও সার বিতরণ উদ্বোধনের অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলার উপজেলা  নির্বাহী অফিসার মো. জাহিদ হাসান। এসময় সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলদারসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলমারিতে বিষাক্ত সাপ, পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

আলমারিতে বিষাক্ত সাপ, পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ

বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ

ভারতে অস্ত্র তৈরির পরিকল্পনা ইসরায়েলের

ভারতে অস্ত্র তৈরির পরিকল্পনা ইসরায়েলের

সাংবাদিকদের মোবাইল কেড়ে ভাঙলেন শ্রমিক দল নেতা

প্রতিপক্ষের সংবাদ সংগ্রহ সাংবাদিকদের মোবাইল কেড়ে ভাঙলেন শ্রমিক দল নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App