×

খুলনা

ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরছে রোগী, শুরু হচ্ছে সংস্কার

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১:১৮ পিএম

ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরছে রোগী, শুরু হচ্ছে সংস্কার

ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ৫০ বছরের পুরোনো ও ঝুঁকিপূর্ণ ৩১ শয্যা বিশিষ্ট মূল ভবনটি অবশেষে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। 

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) ইজিপি’র মাধ্যমে ইতোমধ্যে ঠিকাদার নিয়োগের কাজ সম্পন্ন করেছে। সংস্কার কাজ চলাকালীন নিরাপত্তার স্বার্থে পুরোনো ভবনে রোগী ভর্তি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (৬ মে) দুপুরে ডা. আলীমুর রাজীব গণমাধ্যমকে বলেন, "ভবনটি বর্তমানে বসবাসের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ। রোগীদের নিরাপত্তা এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে এই সংস্কার কাজ অত্যন্ত জরুরি। কাজ চলাকালীন পুরোনো ভবনে রোগী ভর্তি রাখা নিরাপদ নয় বিধায় আমরা সাময়িক ব্যবস্থা গ্রহণ করছি। আধুনিক ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে নির্মিত এই দ্বিতল ভবনটি দীর্ঘ দিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভবনের ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়া ছাড়াও পানি, বিদ্যুৎ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি অকেজো হয়ে পড়েছিল। এতে করে পুরুষ, নারী ও শিশু ওয়ার্ডে চিকিৎসা সেবা দেওয়া দুরূহ হয়ে পড়ে। এই জরাজীর্ণ অবস্থা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তর ভবনটি সংস্কারের উদ্যোগ নেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব জানান, ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স আতিক এন্টারপ্রাইজ’ ৭১ লাখ টাকা ব্যয়ে এই সংস্কার কাজ সম্পন্ন করবে। আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ভবন থেকে মালামাল ও রোগী স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App