×

খুলনা

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ট্রাক, নিহত ১

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:০১ পিএম

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ট্রাক, নিহত ১

ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে একটি মালবাহী ট্রাক ও ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের মনোয়ার হোসেন (৩৩) নামে এক  ট্রাক ড্রাইভার নিহত হয়েছে। এতে ট্রাকের হেলপার রায়হান (৩০) মারাত্মক আহত হয়েছে।

আজ রোববার (মে ১০) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার ভাঙাগেট এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় মহানন্দা ট্রেনের সঙ্গে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।

নিহত ট্রাক ড্রাইভারের নাম মনোয়ার হোসেন (৩৩)। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর পূত্র। 

আহত ট্রাকের হেলপারের নাম রায়হান (৩০)। সে একই উপজেলার মুনদিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত হেলপার রায়হান বলেন, রোববার দুপুর সাড়ে বারোটার দিকে মনোয়ার হোসেন উপজেলার ভাঙাগেট এলাকায় রহমত ওয়েব্রীজের সামনে দিয়ে ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৮-৭৮৩৬ কয়লা লোড দেওয়ার জন্যে রেললাইনের উপর দিয়ে চালিয়ে আকিজ এসেনশিয়ালের কয়লা ডিপোর দিকে যাচ্ছিলেন। এ সময় আমি তার পাশে বসে ছিলাম। ট্রেনটি এসময় ট্রাকটিকে ধাক্কা দিয়ে আছড়াতে আছড়াতে ২০ থেকে ২৫ গজ দূরে নিয়ে যায়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে। আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ট্রেনের ধাক্কায় ট্রাকের ভেতর থেকে চালক মনোয়ার হোসেন ছিটকে রেললাইনে আছড়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে ট্রাকের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় হেলপার রায়হানকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় মটর শ্রমিক নেতা নুর শেখ বলেন, আকিজের ঘাটে কয়লা লোড দিতে অরক্ষিত রেললাইন পার হওয়ার সময় মহানন্দা ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রাক চালক মারা যায়।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইয়াসির আরাফাত জানান, যশোরগামী মহানন্দা ট্রেনের ধাক্কায় ভাঙাগেট এলাকায় একটি অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় ট্রাক চালক নিহত হয়েছে এবং হেলপার আহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ রেলওয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খাঁন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনীর’ তাণ্ডব, মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৩ মৌয়াল

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনীর’ তাণ্ডব, মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৩ মৌয়াল

হত্যার একমাস পর শিবালয়ের বালুমহলে আবার গুলিবর্ষণ

হত্যার একমাস পর শিবালয়ের বালুমহলে আবার গুলিবর্ষণ

জাতীয় ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব, বাবা-মেয়ের কৃতিত্ব

জাতীয় ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব, বাবা-মেয়ের কৃতিত্ব

সৌখিন উদ্যোক্তা পারভেজের ‘বাইকুনুর আঙ্গুর’ চাষে সফলতা

সৌখিন উদ্যোক্তা পারভেজের ‘বাইকুনুর আঙ্গুর’ চাষে সফলতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App