×

খুলনা

এসএসসি পরীক্ষার্থী অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন

কিশোরী উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০২:২৫ পিএম

এসএসসি পরীক্ষার্থী অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন

ছবি: সংগৃহীত

খুলনার কয়রায় এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার মা আসমা পারভীন। 

বুধবার (৩ জুন) সকাল ১১টায় কয়রা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার মেয়ে আফরোজা সুলতানা (১৬) গত ১৫ ফেব্রুয়ারি বাড়ির সামনে থেকে অপহরণের শিকার হয় এবং দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

লিখিত বক্তব্যে আসমা পারভীন বলেন, উপজেলার মাদারবাড়িয়া গ্রামের বাসিন্দা তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী। ঘটনার দিন স্থানীয় যুবক রুবেল গাজী (২৮) ও তার সহযোগীরা মোটরসাইকেলে করে তার মেয়েকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। পরে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযুক্ত ব্যক্তি অতীতেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে তিনি দাবি করেন। এ ঘটনায় মেয়ের ভবিষ্যৎ নিয়ে পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আসমা পারভীন প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, একজন এসএসসি পরীক্ষার্থীর জীবন ও শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। তিনি অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার মেয়েকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

এ সময় উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে এনে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App