×

খুলনা

স্বাস্থ্যমন্ত্রী

৩ মাসের মধ্যে বদলে যাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল

Icon

নুর আলম দুলাল, কুষ্টিয়া থেকে

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৭:০১ পিএম

৩ মাসের মধ্যে বদলে যাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ঝটিকা পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বুধবার (১৭ জুন) কোনো রকম পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ হাসপাতালে উপস্থিত হয়ে তিনি পুরুষ, মহিলা, শিশু ও ডায়রিয়া ওয়ার্ড, জরুরি বিভাগ এবং রান্নাঘরসহ বিভিন্ন ইউনিট সরেজমিন ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী গত ১৭ বছরের অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, গত ১৭ বছরে এই হাসপাতালের উন্নয়নের কোনো কাজ হয়নি। কোনো জবাবদিহিতা ছিল না। যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল না। জনগণের কাছে যাওয়ার প্রয়োজন পড়েনি বলেই তারা হাসপাতালের দিকে নজর দেয়নি।

হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কঠিনভাবে আমাদেরকে বার্তা দিয়েছেন। রোগীদের সুবিধা-অসুবিধা দেখছি। আগামী তিন মাসের মধ্যে আমরা পরিস্থিতির পরিবর্তন করব এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এসে এগুলো উদ্বোধন করব।

মন্ত্রী আরও জানান, হাসপাতালের ফার্নিচারের জন্য ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার বিষয়ে তিনি কুষ্টিয়া জেলা প্রশাসককে ড্রেন পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সারা দেশে ২০টি অত্যাধুনিক হাসপাতাল করতে যাচ্ছি। পাশাপাশি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ১ লক্ষ কর্মীর সহায়তায় ঘরে ঘরে গিয়ে হেলথ স্ক্রিনিং, ডায়াবেটিস, প্রেশার এবং নারীদের ক্যান্সার পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো মানুষকে বিনা চিকিৎসায় মরতে দেব না, ইনশাআল্লাহ।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিক বিন-হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেনসহ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ  এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুমের মধ্যে বালিশে লালা ঝরছে? জানুন ভয়ঙ্কর কারণ!

ঘুমের মধ্যে বালিশে লালা ঝরছে? জানুন ভয়ঙ্কর কারণ!

অঙ্গীভূত ৬৭২ নারী আনসার সদস্যের ভাগ্যে কালো ছায়া

বিধি লঙ্ঘন আনসার-ভিডিপির অঙ্গীভূত ৬৭২ নারী আনসার সদস্যের ভাগ্যে কালো ছায়া আমলে নেওয়া হচ্ছে না চাকরি স্থায়ী ও নিয়মিতকরণের গেজেট

স্কুল ফাঁকি দিয়ে নদীতে গোসলে নেমে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

স্কুল ফাঁকি দিয়ে নদীতে গোসলে নেমে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App