ন্যায়বিচার নিশ্চিত হওয়াই সবচেয়ে বড় স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, সমাজ ও বিচারব্যবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে কোনো মামলায় রাষ্ট্রপক্ষ পরাজিত হলেও তাতে হতাশার কিছু থাকে না। বরং একজন সাধারণ নাগরিক ন্যায়বিচার পেলে সেটিই একজন অ্যাটর্নি জেনারেল হিসেবে তার সবচেয়ে বড় স্বস্তি ও আনন্দের বিষয়।
শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহের কোটচাঁদপুরে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারব্যবস্থার মূল উদ্দেশ্য হলো নাগরিকের অধিকার সুরক্ষা নিশ্চিত করা। কোনো মামলায় রাষ্ট্র বা ব্যক্তি কে বিজয়ী হলো, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে কি না।
আরো পড়ুন: গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়ন ইসরায়েলের ওপর নির্ভরশীল
তিনি আরও বলেন, বিচারব্যবস্থা যখন একজন নাগরিককে তার প্রাপ্য ও সঠিক বিচার নিশ্চিত করতে সক্ষম হয়, তখন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবেও সেখানে অসন্তোষের কোনো কারণ থাকে না। বরং এ ধরনের বিচার মানুষের মধ্যে আইনি ব্যবস্থার প্রতি আস্থা আরও দৃঢ় করে।
কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
