×

খুলনা

বাগেরহাট জেলা আইনজীবী সমিতি

সভাপতি দিপু, সম্পাদক জালাল

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৮ পিএম

সভাপতি দিপু, সম্পাদক জালাল

ছবি: সংগৃহীত

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে গণতান্ত্রিক আইনজীবী প্যানেল মনোনীত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু ২৪১ ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মল্লিক ২৫০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচনে ৯টি সম্পাদকীয় ও ৮টি নির্বাহী সদস্য পদসহ মোট ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাত ১২টায় ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল ওলি ২৩৩ ভোট, জুনিয়র সহ-সভাপতি পদে শেখ মো. সাহিবুর রহমান সাহেব ২২০ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম মাহবুব মোর্শেদ লালন ২৪৫ ভোট, অর্থ ও হিসাববিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান ২৬৫ ভোট, সহকারী সম্পাদক গ্রন্থ ও আসবাবপত্রাদি পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মকবুল হোসেন ১৮৯ ভোট, সহকারী সম্পাদক ক্রীড়া বিষয়ক পদে মোঃ সাজ্জাদ হোসাইন ২৫৬ ভোট ও সহকারী সম্পাদক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পদে বি এম নুরুল ইসলাম ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে শারমিন আক্তার, মোঃ কামরুল ইসলাম সুমন, মোঃ সাইদুল ইসলাম এলিন, বিজয়া লোপা, আয়েশা সিদ্দিকা, ফকির ইসাদুল হক, জান্নাতুল ফেরদৌস ও হৃদয় নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত বলেন, খুবই শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে প্রার্থী ও ভোটাররা দায়িত্বশীল আচরণ করেছেন।

বার্ষিক এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট এস. এম. নওরেজ মহীত, অ্যাডভোকেট মো. রেজওয়ানুর রহমান মোল্লা এবং অ্যাডভোকেট মোছা. মেহেরুন্নেছা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজকীয় দামে বিক্রি হলো রাজা ইলিশ

রাজকীয় দামে বিক্রি হলো রাজা ইলিশ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আমবাগানে মিলল বিপুল ককটেল-বারুদ

আমবাগানে মিলল বিপুল ককটেল-বারুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App