×

খুলনা

কুষ্টিয়ায় ভাইয়ের হামলায় নিহত ছোট ভাই

Icon

কাগজ প্রতিবেদক, কুষ্টিয়া

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:০০ পিএম

কুষ্টিয়ায় ভাইয়ের হামলায় নিহত ছোট ভাই

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমিতে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে নুর ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জিতু নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নওদা বহলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, জমিতে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে নুর ইসলামের সঙ্গে তার বড় ভাই কালাম মণ্ডলের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে কালাম মণ্ডল, জিতুসহ কয়েকজন নুর ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

হামলায় নুর ইসলাম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে জিতু নামে একজনকে আটক করে মিরপুর থানা পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনায় মন্ত্রীর বিশেষ নির্দেশনা

প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনায় মন্ত্রীর বিশেষ নির্দেশনা

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

সৌদি জোটে বাংলাদেশের যোগ দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

সৌদি জোটে বাংলাদেশের যোগ দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

‘সিজেপি’-কে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার আহ্বান মুকেশ খন্নার

‘সিজেপি’-কে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার আহ্বান মুকেশ খন্নার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App