×

খুলনা

সাতক্ষীরায় ৬ কোটি টাকার ‘কুশ’ মাদক জব্দ, আটক ১

Icon

মসিউর ফিরোজ, সাতক্ষীরা

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১১:৫৩ পিএম

সাতক্ষীরায় ৬ কোটি টাকার ‘কুশ’ মাদক জব্দ, আটক ১

ছবি : সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের নতুন ধরনের মাদক ‘কুশ’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মাদক পাচারের অভিযোগে তারিকুজ্জামান (২৪) নামে এক তরুণকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পরিচালিত এ অভিযানে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ১২ কেজি ‘কুশ’ উদ্ধার করেন। বিজিবির ভাষ্য অনুযায়ী, জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।

আটক তারিকুজ্জামান কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের ওহিদুজ্জামানের ছেলে।

৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, নতুন ধরনের মাদক ‘কুশ’ সাতক্ষীরা থেকে মাধবকাটি হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের পরিকল্পনা রয়েছে। খবর পাওয়ার পর সদর উপজেলার মাধবকাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে বিদেশ থেকে এই মাদক এনে সীমান্ত দিয়ে ভারতে পাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করার চেষ্টা করছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, ‘কুশ’ মূলত মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে তৈরি এক ধরনের মাদক। বিশ্বের বিভিন্ন দেশে এতে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (টিএইচসি) মিশিয়ে তরল, গুঁড়া বা ট্যাবলেট আকারেও বাজারজাত করা হয়।

তবে আটক তারিকুজ্জামান বিজিবির কাছে দাবি করেন, সাতক্ষীরা জেলা পরিষদের পাশ থেকে পরিচিত আরাফাত হোসেন নামে এক ব্যক্তি তাকে ঝাউডাঙ্গা এলাকায় একজনের কাছে একটি ব্যাগ পৌঁছে দিতে বলেন। এজন্য তাকে কোনো পারিশ্রমিকও দেওয়া হয়নি। ব্যাগটি পৌঁছে দিতে যাওয়ার পথে তিনি বিজিবির হাতে আটক হন। পরে জানতে পারেন, ব্যাগটির ভেতরে ‘কুশ’ নামের মাদক ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

বামপন্থি ছাত্রনেত্রী নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

বামপন্থি ছাত্রনেত্রী নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

গভর্নর ‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App