ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ২ নেতা আটক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
খুলনায় ঝটিকা মিছিল থেকে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের দুই জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে মহানগরীর শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিকেল সোয়া ৫টার দিকে শিববাড়ি মোড় থেকে আওয়ামী লীগের ২০–২৫ জন নেতাকর্মী হঠাৎ একটি মিছিল বের করেন। মিছিলটি তেঁতুলতলা মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ। বাকি নেতাকর্মীরা সেখান থেকে পালিয়ে যান।
আরো পড়ুন: বোর্ড চ্যালেঞ্জেও ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দু’জনকে আটক করা হয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসছে।
থানায় আনার পর তাদের নাম-পরিচয় জানা যাবে।
