×

খুলনা

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পিএম

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় একটি যাত্রীবাহী বাস ও খড়িবোঝাই লাটাহাম্বার বা মালামাল পরিবহনের মোরচালিত যান সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়দাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি বাস শৈলকুপার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ ব্রিজ এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহগামী একটি খড়িবোঝাই লাটাহাম্বারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।

আরো পড়ুন: পে স্কেল নিয়ে বড় সুখবর

প্রত্যক্ষদর্শী তানভীর হাসান বলেন, ‘আমি আমার দোকানে অবস্থান করছিলাম। এ সময় দ্রুতগতির একটি খড়িবোঝাই লাটাহাম্বার একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী আহত হন।’

স্থানীয় পল্লী চিকিৎসক আসাদুজ্জামান বলেন, ‘আহত অবস্থায় অনেকে আমার দোকানে এসেছিলেন। অধিকাংশ যাত্রীর মুখ ও নাকে গুরুতর জখম ছিল। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার দোকানে প্রায় ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

পে স্কেল নিয়ে বড় সুখবর

পে স্কেল নিয়ে বড় সুখবর

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App