×

খুলনা

নুসরাতের বাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

নুসরাতের বাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনের মধ্য দিয়ে তদন্তের প্রথম দিনের কার্যক্রম শুরু করেন কমিটির সদস্যরা। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে যান তদন্ত কমিটির সদস্যরা। কমিটির প্রধান ও কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শুক্রবার থেকে তদন্তের কাজ শুরু হয়েছে।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর মোহাম্মদ আশরাফুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

সকালে কমিটির সদস্যরা আগুনে পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন। এ সময় বাড়ির বাসিন্দা শাহ আলম এবং নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের সঙ্গে কথা বলেন। ঘটনার সময় কী ঘটেছিল, সে বিষয়ে তাঁদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করেন তদন্তকারীরা।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রাথমিকভাবে তদন্তের কাজ শুরু হয়েছে। কী কারণে আগুনের সূত্রপাত হতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।

এর আগে গত বুধবার গভীর রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন তিনি। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের নেতাদের নাম উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপের আশা ভারতের

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপের আশা ভারতের

‘ফ্যাসিবাদ-স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ’

‘ফ্যাসিবাদ-স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ’

কমিটি নিয়ে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, এমপির অফিস ভাঙচুর

কমিটি নিয়ে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, এমপির অফিস ভাঙচুর

গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App