×

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ফাইল ছবি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৩ জনে। আর এ বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জন।

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩৪ জন, চট্টগ্রামে ২৬৭, বরিশালে ১৪৭, খুলনায় ১৬০, রাজশাহীতে ৮৯, রংপুরে ৭৬, ময়মনসিংহে ৭৬ এবং সিলেটে ছয়জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ করছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দেয়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং এ রোগে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

অন্যদিকে, গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, মোট ১৩০৪

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, মোট ১৩০৪

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

এনভিডিয়ার সিইওকে নিজের কোম্পানিতে চাকরি দিতে চান মাস্ক

এনভিডিয়ার সিইওকে নিজের কোম্পানিতে চাকরি দিতে চান মাস্ক

টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন

টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App