হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, মোট ১৩০৪
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম
ফাইল ছবি
দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১৪৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ১ হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয় এতে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯৯ জনের।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে সিলেট বিভাগের তিনজন রয়েছেন। এ ছাড়া ঢাকা ও ময়মনসিংহ বিভাগের একজন করে মারা গেছেন।
এদিকে, একই সময়ে দেশে নতুন করে ১৪৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
