×

খুলনা

‘বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম

‘বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে’

ছবি : সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা কিছু ব্যক্তি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে টিকে ছিল। দলের দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, চাঁদাবাজি করে বদনাম ছড়ানোর দায় বিএনপি বহন করবে না। যারা চাঁদাবাজি করে, তাদের রাজনীতি করার অধিকার নেই। সমাজে টিকে থাকার অধিকারও তাদের থাকা উচিত নয়। এ ধরনের ব্যক্তিরা বিএনপির জন্য জঞ্জাল।

মন্ত্রী আরও বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে এসব ব্যক্তি টিকে ছিল। আগামী দিনেও আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবে তারা। দলের ভেতরে থাকা এসব চাঁদাবাজ ও সুবিধাবাদী ব্যক্তি দলের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিএনপির জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে প্রশাসনকে চোখ-কান বন্ধ করে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন মন্ত্রী।

এ সময় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সময়ে দলের কিছু নেতাকর্মীর নেতিবাচক কর্মকাণ্ড বিএনপিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। এতে সরকারের ইতিবাচক কর্মকাণ্ড জনসাধারণের সামনে যথাযথভাবে তুলে ধরা কঠিন হয়ে পড়ছে। মাঠপর্যায়ে দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং হাইব্রিড নেতাদের প্রভাব ও চাপের কারণে অনেক সাধারণ নেতাকর্মী হতাশ হয়ে পড়েছেন।

বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ের এসব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলের ভেতরে চাঁদাবাজি ও নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন আইনমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে’

‘বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে’

পাকিস্তানে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১২

পাকিস্তানে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১২

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ফোনের তথ্য চুরির শঙ্কা

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ফোনের তথ্য চুরির শঙ্কা

গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে

গোলাম পরওয়ার গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App