×

আইন-বিচার

মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দের অনিয়ম মামলার রায় ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০২:১৬ পিএম

মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দের অনিয়ম মামলার রায় ঘোষণা

আদালতে মির্জা আব্বাস। ছবি: ‍ভোরের কাগজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় খালাস পেয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় প্রদান করেন। মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী আদালত এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে মির্জা আব্বাসকে খালাস দেন। 

মামলার অপর ২ আসামি বিএনপির সাবেক এমপি আলী আসগর লবী ও সরকারি কর্মকর্তা মাহফুজুল ইসলামও খালাস পেয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৬ সালে পূর্তমন্ত্রী থাকাকালে মির্জা আব্বাস তেজগাঁও শিল্প এলাকায় প্যাসিফিক কেমিক্যাল নামের একটি প্রতিষ্ঠানকে ১৯ দশমিক ৪৪ কাঠা জমি বরাদ্দ দেন। দুদকের অভিযোগ, বিএনপির সাবেক এমপি আলী আসগর লবী এবং সরকারি কর্মকর্তা মাহফুজুল ইসলামের সহযোগিতায় এই প্লট বরাদ্দে অনিয়ম করা হয়।

আরো পড়ুন: সরকার পতনের পর এ পর্যন্ত গ্রেপ্তার হলেন যারা

২০০৭ সালের ১৫ জুলাই দুদকের তৎকালীন উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন শাহবাগ থানায় এই মামলাটি দায়ের করেন। পরে, ২০০৮ সালের ১১ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বৃহস্পতিবারের রায়ে মির্জা আব্বাসসহ সব আসামি খালাস পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App