×

আইন-বিচার

অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ: অ্যাটর্নি জেনারেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৪ পিএম

অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিকভাবে বৈধ, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে লিখিত বৈধতা দেয়া হয়েছে। এখন পর্যন্ত সংবিধান অনুসারেই সরকার সব কাজ করছে।

এছাড়াও সংবিধানের ৭০ অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করেছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। তিনি বলেন, ব্যক্তিগতভাবে চাই এই অনুচ্ছেদের সংস্কার হোক। তাহলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আর জেঁকে বসতে পারবে না। ৭০ অনুচ্ছেদের কারণে আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ প্রধানমন্ত্রীর হাতে চলে গিয়েছিল। এখন আমরা এমন বিচার বিভাগ চাই যে বিচার বিভাগ হবে জনগণের।

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে প্রধানমন্ত্রীসহ তার মন্ত্রিপরিষদের সদস্যরা পালিয়ে যায়। সংসদ সদস্যরা নিখোঁজ হয়ে যান। এ অবস্থায় করণীয় জানতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত জানতে চাওয়া হয়েছিল। তখন আপিল বিভাগের মতামত নিয়েই অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

তিনি আরো বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে তাতে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। শাসন, আইন ও বিচার বিভাগের মধ্যে ভারসাম্য আনতে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা।

আরো পড়ুন : সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার প্রয়োজন

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজশাহীর মোহনপুরে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ২

রাজশাহীর মোহনপুরে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির টোপ গিলে দিশেহারা তামাক চাষিরা

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির টোপ গিলে দিশেহারা তামাক চাষিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App