×

আইন-বিচার

আবারো গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল ও আইজিপি মামুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম

আবারো গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল ও আইজিপি মামুন

আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

পরে শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে সকাল ৮টার দিকে কারাগারে আটক দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ। গ্রেপ্তার দেখানো মামলার মধ্যে রয়েছে খিলগাঁও থানার একটি হত্যা মামলা। এ মামলায় মামুন এবং আনিসুল হক উভয়কে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর উত্তরা পশ্চিম থানার মামলায় শুধু মামুনকে গ্রেপ্তার দেখানো হয়।

খিলগাঁও থানার মামলায় গত ৫ আগস্ট হাফেজ জোনায়ের হত্যার ঘটনায় মামলা হয়। আর উত্তরা পশ্চিম থানার মামলায় গত ১৯ জুলাই মাদরাসা ছাত্র সাদিকুল ইসলাম হত্যার অভিযোগে মামলা হয়।

আরো পড়ুন: রংধনু গ্রুপের পরিচালক মিজান ১০ দিনের রিমান্ডে

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App