×

আইন-বিচার

সাবেক মেয়র আতাউর রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩১ পিএম

সাবেক মেয়র আতাউর রিমান্ডে

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিপন শীল হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ।

আদালত সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আতাউর রহমান সেলিমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-২। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করলে রিপন শীল ও মোস্তাক আহমেদ হত্যাকাণ্ডের এজাহার নামীয় আসামি হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পরে রিপন শীল হত্যা মামলায় তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করলে সোমবার দুপুরে দীর্ঘ শুনানি শেষে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরো পড়ুন : আবারো গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল ও আইজিপি মামুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

শিক্ষামন্ত্রী সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App