×

আইন-বিচার

শামীম ওসমানসহ ২৩৯ জনের নামে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম

শামীম ওসমানসহ ২৩৯ জনের নামে মামলা

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) একেএম শামীম ওসমানসহ ২৩৯ জনের নামে মামলা হয়েছে। মামলায় আরো অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী মো. ইব্রাহিম (১৯)।

মামলায় উল্লেখযোগ্য আরো আসামি করা হয়- শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান (৭৮), সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৬২) ও থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি (৫৫) প্রমুখ।

আরো পড়ুন: শেরপুরে স্ত্রীর লাশ হাসপাতালে ফেলে রেখে পালালেন স্বামী

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ভুক্তভোগী ইব্রাহিমসহ বহু মানুষ শান্তি প্রিয় বিক্ষোভ করে। তখন শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ অন্য আসামিরা একত্রিত হয়ে গুলি করেন। এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ইব্রাহিমের ডান পা দুটি গুলিবিদ্ধ হন। পরে ছাত্র-জনতা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App